amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গোলশূন্য ব্রাজিল ক্রোয়েশিয়া প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক:
ডিসেম্বর ৯, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

২০ বছর ধরে নকআউট পর্বে ইউরোপীয়ান কোনও দেশকে হারাতে না পারার শঙ্কাই যেন প্রথমার্ধে ব্রাজিলকে ধরে বসেছিল। না হলে যে ব্রাজিল শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩৬ মিনিটেই ৪ গোল দিয়ে দেয় সেই ব্রাজিলকে এদিন দেখা যায়নি। অথচ, দু’দলই গোলের অনেক সুযোগ পেয়েছিলো।

ক্রোয়েশিয়া নিজেদের অর্ধে ডিফেন্স করেছে সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকে গিয়েছে। দুই একটি গোলের সুযোগও করেছিল। ক্রোয়েশিয়া রক্ষণাত্মক খেলায় তাদের অর্ধে ব্রাজিল খেলেছে বেশি। এতে মাঝে মধ্যে বক্সের আশেপাশে ফাউলও হয়েছে। সেই ফাউল থেকে নেইমরাররা গোল আদায় করতে পারেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।