amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৪ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গোলামুর রহমান মাইজভান্ডারির খোশরোজ শরীফ উপলক্ষে আইনশৃঙ্খলা ও প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ৪, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ির মাইজভান্ডারে গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী, প্রকাশ: বাবাভাণ্ডারীর পবিত্র খোশরোজ শরীফ (২৯ আশ্বিন) উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে মাইজভাণ্ডার দরবারের গাউছিয়া রহমানিয়া মঈনীয়া মঞ্জিলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাজ্জাদানশীন মাওলানা শাহসূফী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী।

সভায় বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারের আওলাদ সৈয়দ সামসুল কবির মাইজভাণ্ডারী, সৈয়দ নাজিম উদ্দিন মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, সৈয়দ নাঈমুর রহমান মাইজভাণ্ডারী, সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারী এবং সৈয়দ মুঈনুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী, এডভোকেট বাবর।

সভায় ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ও নাজিরহাট হাইওয়ে থানার এসআই আজিজুর রহমানসহ সংশ্লিষ্টরা খোশরোজ শরীফ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান।

সভায় বক্তারা বলেন, পবিত্র খোশরোজ শরীফে বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগীর সমাগম হয়। তাই আগতদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দরবার কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করতে হবে।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে খোশরোজ শরীফ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।