amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৫ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গ্রিসে ‘জাতীয় সংবিধান দিবস’ পালন

মতিউর রহমান মুন্না, গ্রিস প্রতিনিধি:
নভেম্বর ৫, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গ্রিসে বাংলাদেশ দূতাবাস এর আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত হয়েছে। গত ০৪ নভেম্বর দূতাবাস প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিগণ ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর, ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়।
দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভায় বক্তারা ‘জাতীয় সংবিধান দিবস’-এর গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা করেন।

রাষ্ট্রদূত আসুদ আহ্মদ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যা স্বল্পতম সময়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রচিত হয়েছিল। গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের গুরুত্ব অপরিসীম।
রাষ্ট্রদূত আরো বলেন, আমাদের সংবিধান আমাদের গর্ব, এর মর্যাদা অক্ষুন্ন রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বাংলাদেশের সংবিধানের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করে যেকোনো পরিস্থিতিতে মহান সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।