amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চমক দিয়ে ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:
ডিসেম্বর ৮, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চলমান ওয়নডে সিরিজর পরই টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেখানেই গড়াবে প্রথম টেস্ট। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের মতো প্রথম টেস্ট স্কোয়াড থেকেও ছিটকে পড়েছেন ওপেনার তামিম ইকবাল। আর চমক হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটানো জাকির হাসান। সম্প্রতি ভারত ‘এ’ দলের বিপক্ষেও চট্টগ্রামে ঝকঝকে সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেটের এই ওপেনার।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম টেস্টের জন‌্য ১৭ সদস‌্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে টিকে গেছেন চরম অফফর্মে থাকা মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক ও এনামুল হক বিজয়।

বাংলাদেশ টেস্ট স্কোয়াডঃ

মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলী চৌধুরী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউল রহমান রাজা ও এনামুল হক বিজয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।