amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চারিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জনের মৃত্যু

কাজি মোহাম্মদ আলি
নভেম্বর ৭, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।

 

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, দুপুরের দিকে হাটহাজারীতে পদক্ষেপ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

 

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, নিহত অটোরিকশার যাত্রীরা পটিয়ার রওশন হাট থেকে ফটিকছড়ি যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম শহরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।