amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সুমন সর্দারের বিরুদ্ধে জবি রিপোর্টার্স ইউনিটির দখল চেষ্টার অভিযোগে যবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা ও উদ্বেগ

জবি প্রতিনিধি:
আগস্ট ৭, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা, সংবাদ সংগ্রহে বাধা এবং জবি রিপোর্টার্স ইউনিটির অভ্যন্তরীণ কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রেসক্লাব।

ঘটনাসূত্রে জানা যায়, গত ৪ঠা আগস্ট জুলাই গনঅভুত্থান-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জের ধরে ক্যাম্পাসের সাংবাদিকদের উপর হামলা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল এর ১ নং যুগ্ম-আহ্বায়ক সুমন সর্দার এবং তার গ্রুপের সদস্যরা।

শুক্রবার (৭ আগস্ট) যবিপ্রবি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসে সংবাদ সংগ্রহের সময় জবি প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি কায়েসের ওপর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারীরা অতর্কিত হামলা চালায় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এছাড়া, ছাত্রদল নেতা সুমন সর্দারের বিরুদ্ধে জবি রিপোর্টার্স ইউনিটির অভ্যন্তরীণ কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ, ভীতি প্রদর্শন, বলপ্রয়োগ এবং সংগঠনটি দখলের চেষ্টার অভিযোগেরও নিন্দা জানায় সংগঠনটি।

যবিপ্রবি প্রেসক্লাবের মতে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাংবাদিকদের ওপর হামলা এবং পেশাজীবী সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ স্বাধীন গণমাধ্যম চর্চার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
একই সঙ্গে, ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছে যবিপ্রবি প্রেসক্লাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।