
সভায় জানানো হয়, খোশরোজ শরীফে সড়কে তীব্র যানজট এড়াতে এবং ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে নাজিরহাট হাইওয়ে পুলিশের পাশাপাশি মাইজভান্ডারি গাউছিয়া রহমান মঞ্জিলের বিপুল সংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান সড়ক ও সংযোগস্থলগুলোতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। এছাড়া দরবার শরীফ ও আশপাশের এলাকায় জুয়া, মাদকসহ সব ধরনের অবৈধ ও অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসন ও দরবার কর্তৃপক্ষ যৌথভাবে কঠোর মনিটরিং ও জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।
দূর-দূরান্ত থেকে আসা লাখো আশেকান ও জায়েরিনদের স্বাস্থ্য সুরক্ষার সুবিধার্থে পর্যাপ্ত স্যানিটেশন (টয়লেট ও ওজুখানা) ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে খোশরোজ শরীফ চলাকালীন হোটেল-রেস্তোরাঁ ও লঙ্গরখানায় ভেজালমুক্ত এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ টিম সার্বক্ষণিক বাজার মনিটরিং করবে।
শাহজাদা সৈয়দ মোহাম্মদ আসমাঈন রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো: মোবারক, মওলানা আব্দুল হালিম মাইজভান্ডারি, হেমায়েত হোসেন চুন্নু, এস এম হেলাল, শাহরিয়ার চৌধুরী, আবুল কালাম, রাজু, মাছুম ও জয়নাল। এছাড়াও সভায় ইউএনও’র প্রতিনিধি, ফায়ার সার্ভিস, সাংবাদিক এবং গাড়ি ও ড্রাইভার মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।