amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জবি ছাত্রদলের নবীন বরণ নিয়ে নবীনদের অনুভূতি

কেয়া আক্তার:জবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ২১ তম আবর্তনের শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ২ হাজার ১০০ জন নিবন্ধিত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।নবীন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।উপহার সামগ্রীর মধ্যে ছিল ক্রেস্ট, কলম,চাবির রিং, মহামান্য মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মরচনা মূলক বই ইত্যাদি। এই প্রাণোজ্জল জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। এই জমকালো আয়োজনে কেমন ছিল নবীন শিক্ষার্থীদের অনুভুতি? তাদের অনুভূতি জেনে নেওয়া যাক।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগের হিমেল বলেন, আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে আমরা খুবই ইঞ্জয় করেছি।বন্ধুদের সাথে বেশ ভালো সময় কাটিয়েছি।মাননীয় শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন মহোদয় সহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গকে সামনে দেখার সুযোগ পেয়েছি।এছাড়া হিমেল আমাদের আরও জানান, দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই প্রথম জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক এত জমকালো নবীন বরণের আয়োজন করা হয়েছে। যা আমাদের জন্য সত্যিই অনেক গর্বের।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নওশীন বিনতে নুর তিনি খুবই সুন্দর ভাবে তার অনুভূতিগুলো আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি বলেন, দিনটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিতে বিশেষ এক অধ্যায় হয়ে থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিতে পেরে সত্যিই আনন্দিত ও গর্বিত বোধ করছি। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, আন্তরিকতা ও ভালোবাসায় পরিপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের নবীনদের উদ্দেশে যে উৎসাহ, দিকনির্দেশনা ও শুভকামনা জানিয়েছেন, তা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তাঁদের কথায় উঠে এসেছে শিক্ষাজীবনের পাশাপাশি জীবনের লক্ষ্য নির্ধারণ, নিজেকে যোগ্য করে গড়ে তোলা, নৈতিকতা, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাওয়ার নানা গুরুত্বপূর্ণ দিক। প্রতিটি বক্তব্যই যেন নতুন পথচলার জন্য একেকটি অনুপ্রেরণার প্রদীপ।
বিশেষভাবে ভালো লেগেছে সম্মানিত শিক্ষামন্ত্রীর মূল্যবান বক্তব্য। তাঁর কথায় শিক্ষা, ক্যারিয়ার, দক্ষতা, স্বপ্ন ও ভবিষ্যৎ জীবন নিয়ে যে বাস্তবমুখী দিকনির্দেশনা ছিল, তা আমাদের মতো নবীনদের মনে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে। তাঁর বক্তব্যে আমরা শুধু একজন অতিথির বক্তব্য শুনিনি; বরং ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি।
নবীনদের হাতে অতিথিদের মাধ্যমে উপহার তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার মুহূর্তটি ছিল অনুষ্ঠানের অন্যতম আনন্দঘন মুহূর্ত। নিজের হাতে উপহার গ্রহণের সেই মুহূর্তটি আমার কাছেও বিশেষ অনুভূতির—মনে হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নতুন অধ্যায়ে আমাদের পথচলাকে ভালোবাসা ও শুভকামনার মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে।
এমন একটি সুন্দর আয়োজনের অংশ হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। অতিথিদের মূল্যবান বক্তব্য, আয়োজকদের আন্তরিকতা এবং নবীনদের উচ্ছ্বাস—সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছে স্মরণীয়। আজকের এই আয়োজন হয়তো সময়ের সঙ্গে একটি স্মৃতি হয়ে যাবে, কিন্তু এখান থেকে পাওয়া অনুপ্রেরণা ও শুভকামনাগুলো আমাদের পথচলায় দীর্ঘদিন সঙ্গে থাকবে।
আজ আমরা নবীন; সামনে আমাদের দীর্ঘ পথ। স্বপ্ন, সাহস ও অর্জনের প্রত্যয়কে সঙ্গী করে আমরা এগিয়ে যেতে চাই—নিজেদের যোগ্য করে তুলতে, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত রাখতে এবং একদিন এই অঙ্গনের গর্বিত অংশ হয়ে উঠতে।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ মঈনুল আমাদের জানান,বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকের এই ঘটনাগুলোই আসলে একসময় আমাদের স্মৃতিতে সবচেয়ে বেশি আঁটকে থাকে, সত্যি বলতে নবীণ শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ে এসে কোনো উপহার পাওয়ায় একটা স্বর্গীয় সুখ কাজ করে! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্তৃক অনুষ্ঠিত নবীণ বরণের আজকের দিনটি আসলে এককথায় অসাধারণ ছিল! বন্ধুরা প্লানিং করেছিলাম অনুষ্ঠানের দিন একসাথে বসবো গল্প করবো,
আবার এত্ত এত্ত গিফট, আসলে ভাষাহীনই বলা যায়, বাবাকে সাথে সাথে ম্যাসেজ করে ছবি ও দেখিয়েছি।রাকিব জাতীয়তাবাদী ছাত্রদলকে এ জমকালো আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দেপপ্রিয় অধিকারী নীল জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্তৃক এ নবীন বরণ অনুষ্ঠানের জন্য আমরা অনেক দিন থেকেই অপেক্ষা করছি।আমরা আশা করেই ছিলাম নবীন বরণ অনুষ্ঠান অনেক জমকালো আয়োজন করা হবে।এবং করেছেও তাই।খুবই ভালো লেগেছে এত সব উপহার সামগ্রী পেয়ে। উপহার সামগ্রীর মধ্যে ছিল জিয়াউর রহমানের বই,ক্রেস্ট, ব্যাগ, উত্তরী । তবে এতসব আয়োজনের মধ্যে কিছু সীমাবদ্ধতাও ছিল।যেহেতু অনুষ্ঠান বাহিরে মাঠে করা হয়েছে পর্যাপ্ত ফ্যান ছিল না।আর আজকে গরম ছিল প্রচুর।এছাড়া নীল আমাদের আরও জানান, খাবার নেওয়ার সময় এই গরমের মধ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। যা আমাদের জন্য খুবই ক্লান্তিকর।তবে যাইহোক, আজকের অনুষ্ঠান দারুণ ছিল।আমরা চাই ছাত্রদল যেন প্রতিমাসে এমন প্রোগ্রামের আয়োজন করে। নবীন বরণে নবীন শিক্ষার্থীদের অনুভূতি ছিল দারুণ। তারা এই অনুষ্ঠান খুবই উপভোগ করেছে। নবীন শিক্ষার্থীরা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর একটা নবীন বরণ দেওয়ার জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।