amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জবি ভিসির নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অর্থ দাবি, আটক ১

জবি প্রতিনিধি:
অক্টোবর ২, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে হুমকি ও অর্থ দাবির অভিযোগে একজন ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ টিম।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর জবি উপাচার্যের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হয়। এ সময় তাদের হুমকি দেওয়ার পাশাপাশি অর্থ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে উপাচার্য কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

অভিযোগের পর ঘটনাটি তদন্তে নামে কোতোয়ালি থানা পুলিশ। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে পুলিশের বিশেষ টিম। পরে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা একজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে এ ঘটনায় আরও কারা জড়িত, সে বিষয়ে জানা যাবে। তদন্তের স্বার্থে আপাতত আটক ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদ আগামীকাল বা পরশুর মধ্যে শেষ হতে পারে। এরপর পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পরবর্তীতে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।