amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৬ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জবি ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই’র সভাপতি গোলাম রসুল,সম্পাদক নিউটন হাওলাদার

আবু হানিফ, নিজস্ব প্রতিনিধি:
মে ৬, ২০২৩ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিত সভাপতি নির্বাচিত হয়েছেন ইডেন মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মল্লিক গোলাম রাসুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর নিউটন হাওলাদার।

৫ মে ২০২৩, পুনর্মিলনী অনুষ্ঠানে ঘোষণা করা হয় নতুন কমিটি।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মল্লিক গোলাম রসুল বলেন,” অ্যালামনাইকে সুন্দর ও সুসংগঠিত করে রাখাই আমাদের লক্ষ্য। আমরা পূর্ববর্তী যারা কাজ জরেছেন তাদেরকে অনুসরণ করবো এবং সকলের সাথে মিলে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। আমরা চাই সকলেই যে সংঘবদ্ধ থাকে আর সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে নিতে সাহায্য করে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিউটন হাওলাদার বলেন, ” আমি পূর্বেও কাজ করেছি একই পদে, আবারে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে আমরা দৃঢ়ভাবে কাজ করবো। সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণই আমাদের কাম্য।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।