জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ১০১২ নং কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
সংগঠনের সভাপতি আবু হানিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিসাত রহমান স্বচ্ছ এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান, রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য সবাইকে আহ্বান জানান যেন শুধু রমজান না, সব সময় আমরা যেন আমাদের ধর্মের মর্মবাণী মেনে চলতে পারি সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সেই সাথে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে সকলকে ধন্যবাদ জানান উপাচার্য।
এছাড়াও উক্ত আয়োজনে সহকারী প্রক্টর মো: মহিউদ্দিন মাহী, মো: খালেদ সাইফুল্লাহ, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কাদির, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম, বিভাস কুমার সরকার, শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ জবি রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

