amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জমি দখলকে কেন্দ্র করে ভালুকায় নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় ভুক্তভোগী রাজিয়া খাতুন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায় রোববার সকাল ১১টার দিকে উপজেলার ভরাডোবার নিশিন্দা এলাকায় ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের চেষ্টা করেন অভিযুক্ত মো:শামীম(২৫),ফখরুল(৩০),মার্জিয়া খতুন(২০) ।

এতে বাধা দিলে রাজিয়া খাতুন ও তার মেয়েকে মারধর করা হয়। একপর্যায়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় এবং পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে মেয়ের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতরা ভালুকা সরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।