amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জাগ্রত তারুণ্যের সভাপতি ইমাম, সম্পাদক সৌরভ

জবি প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

জাগ্রত তারুণ্য” জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের ২০২৩-২৪ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ইমাম হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সৌরভ ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদে ইসরাত জেরিন পায়েল (দর্শন), সানজিদা মাহমুদ (শিক্ষা ও গবেষণা), ইস্মিতা রিয়া, নওশীন ফারিয়া দিনা, নাজমুন নাহার মুনা, রাহাতুল ইসলাম (ভূমি ব্যবস্থাপনা ও আইন), লামিয়া পৌষী, মোঃ মাহবুব হাওলাদার, মোঃ তরিকুল ইসলাম (বাংলা), মাহফুজুর রাজ্জাক লিমন (ভূমি ব্যবস্থাপনা ও আইন), আকাশ চন্দ্ৰ শীল (আই এম এল), উৎসব চৌধুরী (ভূমি ব্যবস্থাপনা ও আইন), সেহাব মোল্লা (আই এম এল), সহ-সভাপতি: মাশরাফ জাহান শাইক (ভূমি ব্যবস্থাপনা ও আইন), সহ-সভাপতিঃ মোঃ ফাহিম মুরশেদ (ভূমি ব্যবস্থাপনা ও আইন), সহ-সভাপতি: মোঃ ইয়ামিন করিম (ভূমি ব্যবস্থাপনা ও আইন), সামিউল (ভূমি ব্যবস্থাপনা ও আইন), আজহারুল হক বাপ্পি

উল্লেখ্য, সংগঠনের সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে সংগঠন টির কেন্দ্রীয় সদস্যরা কমিটির সদস্যদের মনোনীত করেন।
নবগঠিত কমিটির সভাপতি ইমাম হাসান এ বিষয়ে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, মনস্তাত্ত্বিক ও আইটি জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য ” জাগ্রত তারুণ্য – জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট” সবসময়ই সম্মুখে কাজ করবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে “জাগ্রত তারুণ্য” অনন্য ভূমিকা পালন করবে আশা করি। নবগঠিত এই কমিটি আরো নতুন উদ্যমে সামনে দিকে এগিয়ে যাবে।”

নতুন কমিটির সাধারণ সম্পাদক মো: সৌরভ ইসলাম বলেন, “বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি করতে এবং বিভিন্ন অরাজনৈতিক ও অলাভজনক কার্যক্রমে নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা তৈরি করবে জাগ্রত তারুণ্য জবি ইউনিট।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।