পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত। পিটিআইয়ের বিদেশি তহবিল সংগ্রহের এই মামলায় বুধবার (১১ অক্টোবর) তিনি জামিন পান।
পাঁচ হাজার রুপি মূল্যের জামানত বন্ডের বিপরীতে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন আদালত।
ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান এবং তার দলের সদস্যদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিদেশি তহবিলের বিষয়ে মিথ্যা হলফনামা জমা দেওয়ার অভিযোগে মামলা হয়। মামলা করে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
গত ৬ অক্টোবর ইসলামাবাদে এফআইএর বাণিজ্যিক ব্যাংক সার্কেল ইমরান খান এবং অন্যান্য পিটিআই নেতাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। এই এফআইআর মামলা হিসাবে নথিভুক্ত হওয়ার পর ইসলামাবাদ আদালতে জামিন চেয়েছিলেন ইমরান খান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

