amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৩ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রী ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
অক্টোবর ২৩, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঁঠালিয়া সদর ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী তাহিরা খানম সুখি ও তার পরিবারের সদস্যদের উপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে শিক্ষার্থী এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

রোববার (২৩অক্টোবর) সকালে মাদ্রাসা মাঠে শিক্ষার্থী ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, ওই ছাত্রীর পিতা লোকমান খান, আইউব আলী খান, রুমান খান, শিক্ষার্থী মাহফুজা আক্তার ও মরিয়ম আক্তার।

বক্তারা অভিযোগ করে বলেন, গত (১৭অক্টোবর) দুপুরে পাম্প গাছের ডগা নিয়ে বাকবিতন্ডার এক পযার্য়ে স্থানীয় প্রতিপক্ষরা ওই ছাত্রীর পরিবারের লোকজনকে মারধর করে। পরে ওই ছাত্রী মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার পথে তাকেও মারধর করে।

কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কাউকে আটক করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।