amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৬ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে “বন্ধন এক্সপ্রেস” এ টাস্কফোর্সের অভিযান

যশোর প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী “বন্ধন এক্সপ্রেস” ট্রেন এ যাত্রীসেবা ও চোরাচালান রোধে গঠিত “টাস্কফোর্স” এর অভিযান পরিচালিত হয়েছে।

প্রতি সপ্তাহের ন্যায় দুই দিন ভারত থেকে আগত উক্ত ট্রেনটি’তে যাত্রীসেবা ও চোরাচালান রোধে এবং প্রশাসনের কড়া নজরদারীর আওতায় এর ধারাবাহিকতায়।
বেনাপোল রেলওয়ে স্টেশন ঘিরে বহিরাগতদের দৌরাত্ম ঠেকাতে। শার্শা উপজেলা প্রশাসনের নির্ধারিত রুটিন মোতাবেক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে পরিচালিত হচ্ছে গঠিত “টাস্কফোর্স” দ্বারা অভিযান। কাস্টম, পুলিশ, বিজিবি,র্্যব ও আনসার বাহিনী সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে “টাস্কফোর্স”টি পরিচালনা করছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা কর্মকর্তা- উপজেলা শার্শা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।
সেই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল ( রবিবার ) সকালে, ভারতের কোলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা, বন্ধন এক্সপ্রেস” ট্রেনটি বাংলাদেশের বেনাপোল এসে পৌছলে। উক্ত “টাস্কফোর্স” কর্তৃক ঘোষিত সকল নির্দেশনা পালনে, স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করার মধ্য দিয়ে অভিযান পরিচালিত হয়েছে।

এসময় কয়েকজন আইন অমান্যকারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ নং ধারা অনুযায়ী ০৩ (তিন) জন আসামীকে ২,০০০/- (দুই হাজার) টাকা করে মোট ৬,০০০/- (ছয় হাজার) টাকা জরিমানা করা হয় এবং ০২ (দুই) জন কে ০৫ (পাঁচ) দিন ও ০১ (এক) জন কে ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া অভিযানকালে অবৈধভাবে মালামাল বহনকারীদের নিকট থেকে নিম্নোক্ত মালামাল জব্দ করা হয়। এছাড়াও জব্দকৃত মালামাল:
১। বিজিবি কর্তৃক বিভিন্ন ধরনের কাপড় ও প্রসাধনী জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ০৪, ৩৯, ৩০০/- (চার লক্ষ উনচল্লিশ হাজার তিনশত টাকা মাত্র, ২। বাংলাদেশ কাস্টমস কর্তৃক মেহেদী, কসমেটিকস, জুতা, শাড়ি, ওড়না, পাঞ্জাবী, নাইটি ও ট্রাওজার সাময়িক জব্দ করা হয়।
এসময় “টাস্কফোর্সের” অভিযান পরিচালনায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আইনি সহযোগি সহায়তায় ছিলেন – বিজিবি কোম্পানি কমান্ডার কর্মকর্তা, শার্শা উপজেলা আনসার ও ভিডিপি’র (ভারপ্রাপ্ত) কর্মকর্তা-আব্দুল্লাহ আল রাসেল, বেনাপোল রেল পুলিশ কর্মকর্তা খবির সহ বিজিবি, পুলিশ, আনসার বাহিনীর অন্যান্য সদস্যরা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উক্ত অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় আইনি কর্মকাণ্ডে সহযোগিতা করেন।

এসময় বিজিবি সহ আনসার বাহিনী, পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সদস্য কর্তৃক পাহারা সহযোগিতায় এদিন উক্ত অভিযানকালে অবৈধভাবে মালামাল বহনকারীদের নিকট হতে উক্ত মালামাল জব্দ ও স্টেশনে অবৈধ বহিরাগত রোধ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।