ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ৭ এপ্রিল, ২০২৩ ( সকাল ৬ টা র পরে ) স্টেশন এ আসলে যাত্রীরা ট্রেনে উঠতে তৎপর হয়ে উঠেন। এমতা অবস্থায় কর্মরত পরিচ্ছন্ন কর্মীরা যাত্রীদের কে উঠতে নিষেধ করে অশোভনীয় আচরণ করে।
এরই মধ্যে একজন সাধারণ যাত্রী ব্যাগ রেখে তার কাজ করার কথা বললে, পরিচ্ছন্ন কর্মীরা অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে। সাধারণ যাত্রীরা তাকে গালি দিয়ে কথা ও খারাপ ব্যাবহার এর জন্য কথা বললে, সে বলে, “এইটা রাজশাহী না, কমলাপুর স্টেশন, সাবধানে কথা কন, সব প্রতিবন্ধীরা উঠছে।”
সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে তারা এইরকম অভাবনীয় আচরণ ও দুর্ব্যবহার প্রত্যাশা করেন নি। এই ঘটনায় সাধারণের মধ্যে ভীতির সঞ্চার ঘটে। উল্লেখ্য, ৫ নম্বর প্ল্যাটফর্মের গ বগিতে এই ঘটনা ঘটে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

