amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

তেজগাঁও শিল্পাঞ্চলে ২ মাদক কারবারি গ্রেফতার

এম, রাসেল সরকার
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ স্বপন মীর ও আউয়াল হোসেন। এসময় তাদের হেফাজত থেকে ৪,০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বুধবার ৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উত্তর বেগুন বাড়ী বিএসটিআই চৌরাস্তা মোড়ে দুইজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য কাভার্ড ভ্যানসহ অবস্থান করতেছে। এই তথ্য যাচাই করে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বপন ও আউয়ালকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজতে থাকা কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।