amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৬ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা দাউদকান্দি এলাকা থেকে ৭৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

এম রাসেল সরকার
এপ্রিল ১৬, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দাউদকান্দি এলাকা থেকে ৭৬ কেজি গাঁজাসহ মাদককারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

গ্রেপ্তারকৃতরা হলো- চক্রের মূলহোতা মো. রিয়াদ খান (২২) ও তার অন্যতম সহযোগী মো. জাবেদ মোল্লা (১৯)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৭৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (১৪ এপ্রিল) দিনগত রাতে দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন।

চক্রের মূলহোতা রিয়াদের নেতৃত্বে তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

তিনি আরও জানান, তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করতেন। তাদের নামে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।