amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৬ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দুবাই বইমেলার শেষ মুহূর্তেও জমজমাট

আমিরাত প্রতিনিধি:
নভেম্বর ৬, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

শেষ মুহূর্তে জমে উঠেছে দুবাইয়ে বইমেলা। বাঙালীর এই প্রাণের মেলায় প্রবাসে কেউবা আসছেন পরিবার পরিজন নিয়ে, কেউবা আসছেন বন্ধুদের সাথে বইয়ের স্টলগুলোতে রয়েছে চোখে পড়ার মতো ভিড়। পাঠক, ক্রেতারা বই কিনে লেখকের অটোগ্রাফ নিয়েছেন, তার সঙ্গে তুলেছেন সেলফি। আজ রোববার (৬ নভেম্বর) জনসমাগম বাড়েছে, বিক্রি হবে বেশি এমনটাই আশা করছেন প্রকাশক ও বিক্রয়কর্মীরা।

স্টলে প্রকাশক ও বিক্রয়কর্মীরা জানান, প্রথম বইমেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস। তারপর গল্প ও কবিতা। যারা উপন্যাস বেশি প্রকাশ করেন, তাদের স্টলে উপন্যাসের পাঠকের ভিড় বেশি। একইভাবে কবিতা ও অনুবাদকের পাঠক তাদের পছন্দের স্টলগুলোতে ভিড় করছেন। সেই সঙ্গে বাড়ছে বেচাবিক্রিও।

বইমেলায় এসে আবির মার্কেটের ব্যবসায়ি আলতাফ চৌধুরী লিটন বলেন, বইমেলার শেষদিন আজ। তাই ভিড় অন্যান্য দিনের তুলনায় বেশি। সুযোগ পেলেই বইমেলায় চলে আসছি। স্টলে স্টলে ঘুরি আর বই কিনি। প্রথম দিকে বইমেলা তেমন একটা না জমলেও, আজ শেষদিনে মেলায় মানুষ বাড়ছে।

উল্লেখ্য, আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো ৪ নভেম্বর বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয় তিনদিনের বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব। মেলা আয়োজন করেন কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বিত করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আবু জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মেলা উদ্বোধন করেন প্রক্ষাত কবি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল হোসেন নাসের চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।