amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৩ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় মেয়াদে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক দিদার-উল-আলম

নোবিপ্রবি প্রতিনিধি:
আগস্ট ১৩, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

দ্বিতীয় মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. দিদার-উল আলম।

রোববার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. দিদার-উল আলমকে ৪ বছরের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগ দেয়া হয়েছে।

ভাইস চ্যান্সেলর হিসেবে ড. দিদার-উল আলম তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ২০১৯ সালের ১২ জুন প্রথম মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ড. মো. দিদার-উল আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।