amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নতুন টাকার ঈদ আনন্দ

নাজমুল ইসলাম
এপ্রিল ১৭, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

গোটা মুসলিম বিশ্বে দীর্ঘ একমাস সিয়াম-সাধনার পরে আসে মুসলমানদের বড় উৎসব ঈদ-উল-ফিতর। এই ঈদকে কেন্দ্র করে চলতে থাকে মুসলিম সমাজের নানারকম আয়োজন।

তেমনি একটা প্রচলিত কাজ হচ্ছে ঈদ সালামি দেওয়া-নেওয়া। ঈদের দিনে গুরুজনদের কাছে সালাম করে নেওয়া হয় ঈদ সালামি। ঈদের সালামি নেওয়া ছোটদের কাছে অনেক আনন্দের। সেই ঈদ সালামিটা যদি হয় নতুন টাকার তাহলে মনে হয় ঈদের আনন্দ কয়েকগুন বেড়ে যায়। নতুন টাকার চাকচিক্য যেন ঈদের আনন্দকে আরো জম্পেশ করে তোলে। সালামি হিসেবে নতুন টাকা পেয়ে উচ্ছ্বসিত হয় যেকোন বয়সের মানুষই।

সেই কথা মাথায় রেখে প্রতি ঈদের আগে চাহিদা বাড়ে নতুন টাকার। সেই চাহিদাকে পূরণ করার জন্য প্রতি ঈদের আগে ছাপানো হয় নতুন টাকা। এ নিয়ে রীতিমতো জমে উঠে টাকার ব্যবসা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি -ঈদকে সামনে রেখে বন্দর-নগরীর বিভিন্ন জায়গায় নতুন টাকার ব্যবসা জমে উঠেছে।
ঈদের আনন্দ-উৎসবকে কেন্দ্র করে বাড়তি চাহিদার কারণে এবারও বাজারে নতুন নোট ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঈদ উপলক্ষে বাজারে ছাড়া হয়েছে ১৫ হাজার কোটি টাকার নতুন নোট। তবে এটা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। গত রবিবার (৯ এপ্রিল) থেকে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ অঞ্চলের ৩২ ব্যাংকের ৪০ শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। শাখাগুলো থেকে একজন গ্রাহক সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা সংগ্রহ করতে পারতেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।