গত ৩১ ডিসেম্বর’ শনিবার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত নাজিরহাট পৌরসভার প্রাণকেন্দ্রে রংধনু মেরিট অ্যাওয়ার্ড’২২ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলামের পবিত্র কোরআন তেলওয়াত ও রাকিব উল্লাহ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শোভনছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি , ইসলামী সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার এম নুরুল আলম নুরু ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক আবু তাহের চৌধুরী।
আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট হাসান উদ্দীন, ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ ওসমান গনি, শাহজাহান উদ্দীন শান্ত, জাকারিয়া সিকদার, মুজাম্মেল হক,ইমন সিকদার ও শামসুল আরেফিন আরিফ প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

