amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৬ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নিউমার্কেটে আগুন নাশকতা, না অন্য কিছু দেখ‌ছে র‌্যাব

এম রাসেল সরকার
এপ্রিল ১৬, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কি না, তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে র‍্যাবের তদন্ত দল।

শনিবার (১৫ এপ্রিল) বিকালে বিষয়টি জানিয়েছে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং।

উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান জানান, নিউ মার্কেট এলাকার অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঢাকার ব্যাটালিয়নের টহল দল ও সাদা পোশাকে র‍্যাব সদস্যদের দল ঘটনাস্থলে পৌঁছে।

তারা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন এবং মাইকিংয়ের মাধ্যমে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করেন।

তিনি আরও জানান, আগুনের ঘটনায় কোনো ধরনের নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে র‍্যাবের গোয়েন্দারা কাজ করছেন।

এএসপি আনম ইমরান খান জানান জানান, নিউ সুপার মার্কেটের বিভিন্ন দোকান থেকে মালামাল বের করে দোকান মালিকদের ক্ষয়ক্ষতি হ্রাস করতে সহযোগিতা করেন র‍্যাবের সদস্যরা।

এ ছাড়া, আগুন নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন সংস্থার সদস্য ও ভলান্টিয়ারদের খাবার পানি সরবরাহ করেন র‍্যাব সদস্যরা।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩১ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।