amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নিটারে পালিত হলো দীপাবলি অনুষ্ঠান

নিটার::
নভেম্বর ১৩, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট অধিভুক্ত সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ আজ ১২ই নভেম্বর, ২০২৩ রোজ রবিবার নিটার প্রাঙ্গনে হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম ধর্মীয় অনুুষ্ঠান “দীপাবলি” অনুষ্ঠিত হয়।

সকাল নয়টা নাগাদ দীপাবলির প্রস্তুতি শুরু হয়। নিটারের শিক্ষার্থীবৃন্দ নিজ উদ্যোগে নিটার প্রবেশদ্বার, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন-১, ছাত্রী হোস্টেল, ছাত্র হোস্টেলসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আলপনায় সাজিয়ে তোলে। ১৩.০৬ একরের ক্যাম্পাস অন্য ধাচের রঙ খুঁজে পায়।

পুরো ক্যাম্পাস প্রাঙ্গন জুড়ে প্রদীপ এবং মোমবাতি দিয়ে সাজাতে থাকেন নিটারের প্রাণবন্ত শিক্ষার্থীবৃন্দ। বিকেল চারটা থেকে “অন্ধকারের ওপর আলোর বিজয়, মন্দের ওপর ভালোর, এবং অজ্ঞতার ওপর জ্ঞানের প্রতীক” এই ধ্যানে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রাঙ্গন মুখরিত করে রাখেন।

সন্ধ্যা ছয়টা থেকে নিটারের শিক্ষার্থীরা শতো শতো প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়ে “অন্ধকারের উপর আলোর জয়” নিজেদের মধ্যে ধারণ করেন। পুরো ক্যাম্পাস আলোয় মুখরিত হতে থাকে।

বলা বাহুল্য, নিটারের শিক্ষক এবং শিক্ষার্থীদের মিলিত উদ্যোগে দীপাবলির মতোন অনুষ্ঠানে বিশেষ খাবারের ব্যবস্থা ও করা হয়। সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে দীপাবলি অনুষ্ঠিত হয়।
সর্বোপরি, নিটার প্রাঙ্গন আজ আলোর এক অন্য রূপ ধারণ করেছিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।