amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নিটার সাইন্স সোসাইটি ২য় কার্যনির্বাহী কমিটির ঘোষণা

ক্যাম্পাস প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের শিক্ষা ও টেক্সটাইল গবেষণা শিক্ষাপ্রতিষ্ঠান সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর সায়েন্স সোসাইটির ২০২৩ সেশনের ২য় কার্যনির্বাহী কমিটি গঠন কর হয়েছে। এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোবাশ্বারা ফারদিন “সভাপতি” ও “সাধারণ সম্পাদক” ফ্যাশন ডিজাইন এন্ড এপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাদিকুল আলম শাকিল।

ক্লাবের মডারেটর হিসেবে রয়েছেন অত্র ইন্সটিটিউটের প্রভাষক মোঃ আশিকুর রহমান।

এছাড়াও এক বছর মেয়াদি ২০ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন, হাসান-এ আজিম,হাসান আল মাহমুদ , যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মুহাইমিনুল ইসলাম , কোষাধ্যক্ষ সজীব ভৌমিক , সহ-কোষাধ্যক্ষ মোঃ তানভীর শাকিল, প্রকাশনা সম্পাদক শুভজিৎ দাস, দপ্তর ও ইনফরমেশন টেকনোলজি সম্পাদক মিয়াদ বিন মুস্তাফিজ , জনসংযোগ সম্পাদক মনিতুন নাহার মীম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ইফরাদ উদ্দিন আহমেদ, নাজমুল হাসান,প্লাবন দাস,অপারিজতা ইসলাম প্রার্থনা,তামান্না রহমান রিতু,নওযহাদ আযাদ কাপি,মেহেদী হাসান,কামরুল ইসলাম ইফাত, মোনিম আলম তালুকদার সিফাত।

‘আজকের কল্পনা আগামীর বিজ্ঞান’ স্লোগানকে সামনে রেখে ২০২২ সালে কার্যক্রম শুরু করে নিটার সায়েন্স সোসাইটি। এ নিয়ে দুইবার কমিটি গঠন হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।