amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন যেনতেন ভাবে করা যাবে না: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:
নভেম্বর ১৩, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগকে আর যেনতেনভাবে নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, মানুষ ঘুরে দাঁড়িয়েছে; তত্ত্বাবধায়ক সরকারের দাবির ফয়সালা হবে রাজপথে। ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশে; সরকার পদত্যাগের এক দফা এক দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি নেতারা।

ব্যানার হাতে স্লোগান দিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে কোমরপুরের আব্দুল আজিজ ইনষ্টিটিউশন মাঠে বিএনপির নেতা-কর্মীরা। নিত্যপণ্য ও জ্বালানি তেলের দাম কমানো, খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ষষ্ঠ গণসমাবেশ এবার ফরিদপুরে।

পরিবহন ধর্মঘটের মাঝেও আশপাশের জেলাগুলো থেকে কর্মী সমর্থকরা এসেছেন। সমাবেশে মহানগর নেতাদের বক্তব্যে নানা বিষয়ে সরকারের সমালোচনা ছাড়াও গুরুত্ব পায় আগামী জাতীয় সংসদ নির্বাচন। এসময়, জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার ফেরানোর কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আবারও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

দেশে যে সংকট চলছে, এর জন্য ক্ষমতাসীনদের দায়ী করেন ফখরুল। অধিকার আদায়ের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।