amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৮ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

Abid Hasan
জুন ৮, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভালুকা সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের মিছিল বা রাজনৈতিক কর্মকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মিছিল শেষে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নেতাকর্মীরা ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।