amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল: প্রতিশোধ নাকি ইতিহাসের পুনরাবৃত্তি

স্পোর্টস ডেস্ক:
নভেম্বর ১৩, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের দৃশ্যপট মঞ্চায়িত হওয়ার অপেক্ষায় অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। ফরম্যাট ভিন্ন হলেও ৩০ বছর পর একই রূপকথার ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাবর আজমরা। ইমরান খানরা মেলবোর্নেই ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। এবার সেই মেলবোর্নে একই প্রতিপক্ষের বিপক্ষে আরও একটি বিশ্বকাপ জয়ের হাতছানি।

অন্যদিকে ইংল্যান্ডের সামনে সুযোগ বদলা নেওয়ার। ৩০ বছর আগে জশ বাটলারদের পূর্বসূরীরা যা পারেননি, সেটাই মেলবোর্নে করার সুযোগ বতর্মান দলটির। এখন অপেক্ষা মেলবোর্নে বৃষ্টিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকিস্তান ইতিহাসের পুনরাবৃত্তি করে নাকি ইংল্যান্ড ৩০ বছর আগের প্রতিশোধ নেয়।

১৯৯২ সালের ২৫ মার্চ মেলবোর্নে বিশ্বকাপ শিরোপা ছুঁয়েছিলেন ইমরান খান। গ্রাহাম গুচের ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে পাকিস্তান প্রথমবার বিশ্বসেরা হয়েছিল।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টি-স্পোর্টস ও গাজী টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। এই ম্যাচ দিয়েই পর্দা নামবে চলতি বিশ্বকাপের। বাবর আজমের পাকিস্তান কিংবা জশ বাটলারের যারাই ট্রফি জিতুক, দ্বিতীয়বারের মতো ট্রফিতে ‍চুমু খাওয়ার সুযোগ পাবে দুই দল। এর আগে ২০০৯ সালে পাকিস্তান এবং ২০১০ সালে ইংল্যান্ড ট্রফি জিতেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।