amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

পাবিপ্রবিতে ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠীর সভাপতি মিম, সম্পাদক ইমন

নাজমুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি:
নভেম্বর ১৭, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠীর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মিম ও সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসাইন।

উক্ত কমিটি নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে চলছে উন্মাদনা উল্লাস। বিভিন্ন সমর্থক গোষ্ঠীর বিভিন্ন কথার লড়াইয়ের পাশাপাশি চলছে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর নিজেদের সমর্থনের পক্ষে যুক্তির ফোয়ারা।

এবিষয়ে নব নির্বাচিত মেহেদী হাসান মিম বলেন,” আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে উত্তেজনা শুরু হয়ে গেছে। তাই আমাদের উপদেষ্টা মণ্ডলী সদস্যরা আমাদের নতুন কমিটি নিয়ে ব্রাজিল সমর্থক গোষ্ঠীদের একত্রে করতে নির্দেশনা দিয়েছেন। সেই নিয়ে আমরা এগিয়ে যাবো। ফুটবল মানেই উত্তেজনা,উন্মাদনা বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্ত রয়েছেন, সেই ভক্তদের মধ্যে ব্রাজিল অন্যতম। ব্রাজিলের ফুটবল ইতিহাস, অন্যদের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। আমাদের রয়েছে সবচেয়ে বেশি বিশ্বকাপ ট্রফি। ব্রাজিলের রয়েছে ফুটবল বিশ্বজুড়ে অনেক লিজেন্ড। আমাদের এই স্কোয়াড নিয়ে বিশ্বকাপ জয় করতে আশাবাদী আমাদের মিশন হেক্সা সফল হবে।”

সাধারণ সম্পাদক মোঃ ইমন হোসাইন বলেন, ” ফুটবল মানেই ভালবাসা, আর সেই ভালবাসা হচ্ছে আমাদের ব্রাজিল। ব্রাজিলের স্কোয়াড অন্যবার থেকে বেশি ভালো। আমাদের সকল খেলোয়াড় অনেক ভালো ফর্মে আছে। আমরা আশাকরি, আমাদের সেলসাও বাহিনীরা কাতার বিশ্বকাপ জিতবে।

নতুন দায়িত্বে আসা সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন সহ সকলে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।