amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
জুলাই ১৬, ২০২৪ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নয়া দিগন্ত পত্রিকায় ১৪ জুলাই ৭ম পৃষ্ঠায় “ভালুকায় টেন্ডার ছাড়াই বন বিভাগের ১০ টি বড়গাছ কর্তন” এই শিরোনামে প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ ।

তিনি বলেন, সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রনোদিত বলে আমি মনে করি। একটি স্বার্থবাদী মহলের প্ররোচনায় এই মিথ্যা সংবাদের অবতরনা হয়েছে।যা শুধু আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য।আমার বিরুদ্ধে টেন্ডার ছাড়া ৩০-৩৫ বছর বয়সী ৩লক্ষ টাকা মূল্যের ১০টি গাছ কেটে গাছ গোপন করার অভিযোগে সংবাদটি প্রকাশ করা হয় যা সম্পূর্ণ মিথ্য ও বানোয়াট। গত ০৩ জুলাই বিভাগীয় বন কর্মকর্তার স্মারক নং- ২২.০১.০০০০.৬২৪.১৭.০১৮.২৪-২৫৪৬ পত্রের প্রেক্ষিতে কাটাতারের ঘেরা বেড়া দেওয়ার জন্য ০৫টি মৃত,ও পচা, ০২টি হেলিয়া পড়া আকাশমনি ও ১টি মাথা ভাঙ্গা কাঠাল মোট ৮টি গাছ অপসারণ ও সংগ্রহ করতঃ লট আকাতে সাজিয়ে রাখার অনুমতি প্রদান করেন। যার প্রকৃত বাজার মূল্য আনুমানিক ৩০-৩৫ হাজার টাকা। অপসারণকৃত ৮ টি গাছ ভালুকা জোনের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে লট আকারে সাজিয়ে রাখা রয়েছে। যা পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে।

প্রতিবেদকের বক্তব্য: স্থানীয়দের বক্তব্য নিয়ে সংবাদটি প্রকাশিত হয়েছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।