amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৩ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে রাজনৈতিক প্রভাব কাটিয়ে বসতভিটা দখলের চেস্টা ও ভাঙচুর

ডেস্ক নিউজ:
জুন ১৩, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে শ্রমিকদল ও যুবদল নেতার প্রভাব কাটিয়ে বসতভিটা দখল চেষ্টা ও সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে ঘটনাস্থলে কয়েকজন রাজনৈতিক নেতাকে দৃশ্যমান দেখা গেছে।

গত ৭ জুন সকালে ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর
২নং ওয়ার্ড গুট্টারখুল নুর মোহাম্মদের বসতভিটায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিনের জায়গার বিরোধের জেরে স্থানীয় বেকারি ব্যবসায়ী জসিম উদ্দিন গং ও নুর মোহাম্মদ গং-এর মধ্যে সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, জসিম উদ্দিন এলাকায় বাইরে থেকে নিজের আত্মীয়দের নিয়ে নুর মোহাম্মদের বসতভিটা দখলের চেষ্টা চালান। এ সময় বাড়ির টিনের সীমানা প্রাচীর ব্যাপকভাবে ভাঙচুর করা হয় এবং নুর মোহাম্মদের পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে মারধরের ঘটনা ঘটে। হামলায় নারীসহ একই পরিবারের কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার কিছু দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে ঘটনাস্থলে কয়েকজন রাজনৈতিক নেতাকে দৃশ্যমানভাবে দেখা গেছে। এই ভিডিওটি এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

ভুক্তভোগী নুর মোহাম্মদ অভিযোগ করেন, আমার দুই ছেলে প্রবাসে। আমরা বয়স্ক মানুষ। তারা নেতাদের প্রভাবে আমাদের বাড়িতে হামলা চালিয়ে জায়গা দখলের চেষ্টা করছে। পূর্বপুরুষ থেকে আমাদের বসত এখানে, তবে জসিম বেকারি পাশের জায়গা কিনে এসে দাবি করছে। এটা কি আইন এবং কি নেতার কাজ?

অন্যদিকে, জসিম উদ্দিন বলেন, আমার তিন গন্ডা জায়গা তারা দখল করে রেখেছে। তাই আমি আমার আত্মীয়দের সঙ্গে এখানে এসেছি। রাজনৈতিক নেতা আনিনি।

শ্রমিকদল নেতা দৌলত মিয়া জানিয়েছেন, আমি আমার আত্মীয় হওয়ার কারণে সেখানে গিয়েছি। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে আমি সেখানে যাইনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চলছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি ও ভাঙচুরের ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এলাকায় শান্তি বজায় রাখতে তৎপর।

স্থানীয় বাসিন্দারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চলা সীমানা বিরোধে ছোটখাটো ঝামেলা থাকলেও রাজনৈতিক নেতাদের প্রভাবে বহিরাগত নিয়ে হামলা এবং ভাঙচুর হওয়া অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে এলাকায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।