amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা বিএনপি নেতা চাঁদ আটক

বিশেষ প্রতিনিধি:::
মে ২৫, ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড়ের চেকপোস্ট থেকে টহল পুলিশ তাকে গ্রেফতার করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার আনিসুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করা হয়েছে। দুপুর পৌনে ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত ১৯ মে, বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।