amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৪ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ৬ নির্দেশ

অনলাইন ডেস্ক:
নভেম্বর ১৪, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফেডারেল রিজার্ভ, করোনা পরবর্তী পরিস্থিতি ও খাদ্য উৎপাদন কমে যাওয়ায় ২০২৩ সালকে সংকটকালীন বছর আখ্যা দিয়ে তা মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আহ্বান জানিয়ে সংকট মোকাবিলায় ৬ নির্দেশনা দেন।

সোমবার শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের সংকট মোকাবিলায় খাদ্য আমদানিতে উৎসে কর ছাড় দেয়াসহ ছয় নির্দেশনা। এর মধ্যে রয়েছে উৎপাদন বাড়ানো, খাদ্য মজুত স্বস্তিদায়ক অবস্থায় রাখা, বিদেশে দক্ষ জনবল পাঠানো, রেমিট্যান্স বাড়ানো ও সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানো।

সম্প্রতি বেশ কিছু জায়গায় গুজব চলছে যে, যেসব জমিতে এক, দুই বা তিন বছর চাষ করা হবে না সেগুলো খাস হয়ে যাবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, কারো ব্যক্তিগত জমি চাষ না করলে তা খাস হবে না, খাস করার কোনো ব্যবস্থা নেই।
এদিকে ২০২১-২২ অর্থবছরের কার্যাবলী সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, চলমান অর্থনৈতিক সংকটেও আগের অর্থবছরের তুলনায় বাংলাদেশে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ ডলার হয়েছে।

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। সে হিসাবে বিগত অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ডলার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।