চট্টগ্রাম নগরীর বায়েজিদস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে আজ ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) দিন-রাতব্যাপী ৭১তম পবিত্র মিরাজুন্নবী (দ.) মাহফিল ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা. ) এর পবিত্র সালানা ওরছে পাক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
দিন-রাতব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে-বাদে নামাজে ফজর ফজরের খতম শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর ঈছালে ছাওয়াবের উদ্দেশ্যে ফাতেহা শরীফ পাঠ, মিলাদ-কিয়াম, মুনাজাত, খতমে কুরআন শরীফ, খতমে বুখারী শরীফ ও খতমে তাহলিল শরীফ। বাদে নামাজে জোহর পবিত্র মি’রাজুন্নবী (দ.) এর তাৎপর্য ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর জীবনী শীর্ষক আলোচনা।
বাদে নামাজে আসর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ। বাদে নামাজে মাগরিব ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা, সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ এর মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাতেনি নূর বিতরণ। কাবলে নামাজে এশা জিকিরে গাউছুল আজম মোর্শেদী। বাদে নামাজে এশা মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এর নূরানি তাক্বরির মোবারক, মিলাদ-কিয়াম, মুনাজাত ও তরিক্বতের নির্দিষ্ট তারতীবে দরূদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায় ও তাবাররুক বিতরণ ।
আখিরুল লাইল-নামাজে তাহাজ্জুদ, জিকরে জলী, দরূদ শরীফ ও মুনাজাত। (২৭ রজব, শুক্রবার) বাদে নামাজে ফজর মিলাদ-কিয়াম, আখেরী মুনাজাত, ফজরের খতম শরীফ আদায়, ঈছালে ছাওয়াব ও মোরাকাবা। উল্লেখ্য, গরু, মহিষ, ছাগল, টাকা-পয়সা, নজর-নেওয়াজ ইত্যাদি কোন কিছুই কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে না আনার জন্য মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এর পক্ষ হতে অনুরোধ করা গেল। উক্ত সালানা ওরছে সকল মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

