amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের!

মুক্তকণ্ঠ রিপোর্ট:
ডিসেম্বর ১৮, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ির দাঁতমারায় একটি ঘর আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ১৬ ডিসেম্বর রাত ২টার দিকে উপজেলার দাঁতমারা ইউপির হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছন বলে জানিয়েছেন ভুক্তভোগী ও অভিযোগকারী মোহাম্মদ রফিকুল ইসলাম। মামলার বিবাদীরা হলেন- মো: আব্দুস সালাম, মো: আবুল মনছুর, মো: আলম, মোহাম্মদ আবুল খাইয়ের, মো: এমদাদ, মো: মামুন, মো: জাহেদ, মো: জসিম ও অজ্ঞাত আরো ৫/৭জন।

মামলা সূত্রে জানা যায়- তপশীলোক্ত জমি বিগত ২৫/০৮/২৪ইং তারিখ রেজিস্ট্রি দলিল নং- ১৩১৮ মূলে খরিদ করে নিজ নামে নামজারী বি. এস. খতিয়ান নং- ২২৪৮ সৃজন করে নিয়মিত সরকারী কর-খাজনাদী পরিশোধ করে বৈধভাবে দখলে থেকে বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপন করে জায়গার সীমানার চারপাশে প্রায় ৪০০ ফুট লোহার তারের নেট ও সিমেন্টের খুটি দিয়া ঘেরা বেড়া দেয়। পরবর্তীতে অভিযোগকারী তপশীলোক্ত জায়গায় থাকার জন্য এক কক্ষ বিশিষ্ট টিনের চাল ও বেড়া দিয়া একটি বসতঘর নির্মাণ করেন। প্রায় ১লাখ টাকা ব্যয় করে টিন ও বেড়ার বসতসৃত নির্মাণ কাজ শেষ করে বসবাস করার জন্য বিগত ১৬ডিসেম্বর গেলে অভিযোগকারীর সম্পত্তি জোর পূর্বক দখল করার জন্য ১ম ঘটনার তারিখ ও সময়ে অর্থাৎ গত ১৫/১২/২০২৪ ইং তারিখে সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় আসামীরা বেআইনী সমাবেশ করে হাতে দা, চুরি, কোদাল, করাত, কুঠার, লাঠি সোটা ইত্যাদি নিয়ে এসে অভিযোগকারীর অনুপস্থিতিতে আসামীরা নিম্ন তপশীলোক্ত জায়গায় অনধিকার
প্রবেশ করে নেটের তারের ঘেরা-বেড়া, সিমেন্টের খুটি জোর পূর্বক ভাংচুর করে তপশীলোক্ত ভূমির গাছগাছালি কেটে নষ্ট করে তান্ডব সৃষ্টি করে প্রায় ৩০ টি বিভিন্ন ফলদ ও বনজ গাছ কেটে ফেলে। যার মূল্য প্রায় ৭০হাজার টাকা। সীমানার চারপাশে প্রায় ৪০০ ফুট লোহার তারের নেট ও ৩০ টি সিমেন্টের খুটি খুলে ফেলে যার মূল্য প্রায় ৩০ হাজার টাকা সহ সর্বমোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাছ, আসবাপত্র তারের নেট ও পিলার ইত্যাদি আসামীগণ অভিযোগকারীর অনুপস্থিতিতে ও অসম্মতিতে পিকাপে করে চুরি করে নিয়ে যায়। অভিযোগকারী ওই দিন রাত অনুমান ৯টার সময় আসামীগণের ওই তান্ডব ও চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে সাক্ষীগণ ও অভিযোগকারী আসলে আসামীগণ দ্রুত চুরিকরা মালামাল নিয়ে পালিয়ে যায়। অভিযোগকারী আসামীগণের ওই তান্ডব ও চুরির বিষয়ে ওইদিন রাত অনুমান ১০টার সময় ভূজপুর থানায় অভিযোগ দিলে থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে। এর পর অভিযোগকারী গত ১৬ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টায় খবর পায় যে, নিম্ন তপশীলোক্ত জমিতে স্থিত অভিযোগকারীর নব-নির্মিত ঘরে আগুন জ্বলছে। অভিযোগকারী পরবর্তীতে খোঁজ- খবর নিয়ে জানতে পারে যে, দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার সময় আসামীগণ ঘটনাস্থলে তথা অভিযোগকারীর নব-নির্মিত গৃহ ধ্বংস করার জন্য অগ্নিসংযোগ করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে এমন কাজ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।