ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদ-২০২৩ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ডা: অজিত চন্দ্র দে এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উজ্জ্বল শীল।
১৯ আগস্ট (শুক্রবার) বিকালে ফটিকছড়ি সদর কালিবাড়িতে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার ২য় অধিবেশন ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদের নাম ঘোষণা করা হয়।
সভাপতি বাবু স্বপন কুমার দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হিল্লোল দাশের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হেলাল, মাওলানা এহসান, মোহাম্মদ বাবর ও মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম, স্বপন ধর, প্রদীপ রায়, সমীর পাল, কাজল পাল, বিশ্বজিৎ রাহা, রাজু দে অপু, স্বপন কুমার ধর, হিল্লোল দাশ, উজ্জ্বল শীল, ডা:অজিত দে স্বপন, রুপক কুমার দে, রনজিত চক্রবর্তী, রনজিত ভট্টাচার্য মনি, কল্লোল, রবীন্দ্র দে,প্রমুখ।
এসময় বক্তারা বলেন- সনাতন ধর্মের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে কোন ধরনের গ্রুপিং থাকা যাবেনা। এছাড়াও কালী মন্দিরের পিছনে যে গরু ছাগল জবাই খানা তার দূর্গন্ধের ব্যাপারেও অভিযোগ তুলেন তারা। এ ব্যাপারে তারা বলেন- দূর্গন্ধে আমরা আমাদের পবিত্র স্থানে এসে ভাল করে পূজো দিতে পারিনা, শুধু মন্দিরই নয় আশপাশের সবাই এ দূর্গন্ধের কারণে অতিষ্ঠ। এ জবাইখানা দ্রুত এ জায়গা থেকে স্থানান্তরিত করার জোর দাবি জানান তারা।

