amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে কর্ণফুলী চা বাগান থেকে গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে আড়াইশ গ্রাম গাঁজাসহ সুভাষ চন্দ্র দে (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কর্ণফুলী চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সুভাষ চন্দ্র দে লেলাং ইউপির জাফরাবাদ ডিভিশনের স্থানীয় মৃত নিরঞ্জন চন্দ্র দে’র ছেলে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুভাশ দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। তার এমন অপকর্মে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কর্ণফুলী চা বাগানের ভেতর অভিযান চালিয়ে সুভাশকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।