এবার তীব্র জ্বালানি সংকটের মুখে পড়ে বিপাকে রয়েছে ফ্রান্সের জনজীবন।
এরই মধ্যে জ্বালানির অভাবে দেশটির বহু পেট্রোল স্টেশন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
দেখা যায় এসব স্টেশনগুলোর বাইরে দীর্ঘ গাড়ির সারি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পেট্রোল পাচ্ছেন না সাধারণ মানুষ।
দেশটির কর্তৃপক্ষের দাবি জ্বালানি শোধনাগারের কর্মীদের ধর্মঘটের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, দেশটির শতকরা ১৫ শতাংশ পেট্রোল স্টেশনই ধর্মঘটের কারণে জ্বালানি সংকটে ভুগছে।
সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে রাজধানী প্যারিসে।
এদিকে আতঙ্কে অনেকেই স্টেশনগুলোর সামনে ভিড় জমাচ্ছেন। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান সরকারের। তারা বলছে, দেশটিতে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

