amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ফেন্সিডিল ও ২টি মোটর সাইকেলসহ গ্রেফতার ৫

মিন্টু ইসলাম
মার্চ ২৯, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাব-১২, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর –টু-সিরাজগঞ্জগামী ২টি মোটর সাইকেল যোগে ৫জন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল বুধবার বগুড়া সারিয়াকান্দি থানার ধলিরকান্দি গ্রামস্থ ধলিরকান্দি মধ্যপাড়া মোঃ তাহেরুল, পিতা- মৃত ভোলা প্রাং এর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ দিলবর হোসেন (৩৫), পিতা- মৃত মোকলেছার হোসেন, সাং-বিজুল মাগুড়া পাড়া, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর, মোঃ আশরাফুল ইসলাম (৩৫), পিতা- মৃত আঃ জব্বার, সাং- রসুলপুর ৯নং ওয়ার্ড, থানা-ফুলবাড়ী, মোঃ জাকিরুল ইসলাম (২৮), পিতা- মোঃ নাসির উদ্দিন, সাং-ভাইগর, থানা-বিরামপুর, মোঃ ছাবেদুল ইসলাম (২৯), পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, সাং-রসুলপুর ৯নং ওয়ার্ড, থানা-ফুলবাড়ী ৪ জন দিনাজপুর জেলার। মোঃ শিহাব উদ্দিন (৩৩), পিতা- মৃত সাইফুল ইসলাম, সাং-বরইপাড়া গোসাইবাড়ী, থানা-সারিয়াকান্দি, বগুড়া মোট ৩৩৭ বোতল ফেন্সিডিল, ২টি মোটর সাইকেল, ৯টি মোবাইল, ৯টি সীম, নগদ ৫,০০০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, আসামীদের পিসিপিআর যাচাই করে জানা যায় যে তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে, ১নং আসামীর বিরুদ্ধে ২টি চুরি ও ২টি মাদক মামলা রয়েছে, ২নং আসামীর বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে, ৩নং আসামীর বিরুদ্ধে টি মাদক মামলা রয়েছ, ৪নং আসামীর বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে এবং ৫নং আসামীর বিরুদ্ধে ২টি ডাকাতি, ২টি চুরি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।