amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সারিয়াকান্দিতে মেলায় জুয়া খেলার সময় ৩ জুয়াড়িকে গ্রেফতার

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জানুয়ারি ১৬, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ১২,১৩ ও ১৪ জানুয়ারী তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী আমতলী সুখদহ মেলায় জুয়া খেলার সময় ৩ জুয়াড়–কে গ্রেফতার করেছে থানা পুলিশ । গত শনিবার দিবাগত রাতে মেলায় বালা দিয়ে জুয়া খেলার সময় পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে । এসময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামাদী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আমতলী গ্রামের উত্তর পাড়ার লিচু সাকিদারের ছেলে লিমন সাকিদার (২৫),মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৪০),আমতলী গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নজির আকন্দের ছেলে আশিদুল আকন্দ (৪২) । এব্যাপারে সুখদহ মেলা কমিটির সভাপতি, সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ফুলবাড়ী গমির উদ্দিন স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোকছেদুল আলমের নিকট সাংবাদিকরা জানতে চাইলে তিনি এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি । এব্যাপারে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন,সুখদহ মেলায় জুলা খেলার সময় ৩ জন জুয়াডুকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতদের রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।