amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বন্ধুসভার আয়োজনে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
নভেম্বর ১০, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা।

বৃহস্পতিবার (১০নভেম্বর) তাদের সাথে চিত্রাঙ্কনের পাশাপাশি আনন্দ হই হুল্লোড় ও একসঙ্গে খাওয়াদাওয়া ও তাদের গল্প শুনেন বন্ধুরা।

সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা জানান, বন্ধুসভা’র চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন এই বিদ্যালয়ে করায় তিনি বেশ আনন্দিত। বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা যখন মানবিক এই বন্ধুদের সাথে মিলিত হয় তারা বেশ আনন্দ অনুভব করেন। এতে করে তাদের আরো বিকাশও সাধিত হয়।

বন্ধুসভার উপদেষ্টা সবির হোসেন জানান, “ওদের সাথে মিশতে আমার খুব ভালো লাগে” নিজের নানান কাজের ব্যস্ততা থাকার পরে বন্ধুসভার এমন আয়োজনের ডাক শুনে ছুটে আসি। কারন এই সুযোগ হাত ছাড়া করতে চাইনা।

বন্ধুসভার উপদেষ্টা হাসান মাহমুদ জানান, বন্ধুসভার বন্ধুরা এই বিশেষ চাহিদাসম্পন্ন বন্ধুদের সাথে যুক্ত হয়ে যে আয়োজন করলো তাতে সাধুবাদ জানাই। এই শিশুরাও আমাদের ভবিষ্যৎ। তাদের আমরা গড়ে তুলতে পারলে এরা দেশের হয়ে একসময় ভালো কিছু অর্জন করতে পারবে।

বন্ধুসভার উপদেষ্টা আ.স.ম. মাহমুদুর রহমান পারভেজ বলেন, ওরা বিচক্ষনতার সাথে যেই অঙ্কন নিজের বুদ্ধি দিয়ে এঁকে দেখালো তাই প্রমাণ করে যে তারা সুযোগ পেলে ভালো কিছু দেশের জন্য উপহার দিবে।

এসময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা সহ বন্ধুসভার অন্যান্য বন্ধুরা। চিত্রাঙ্কনের বিশেষ আয়োজনে সহযোগিতা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসাঃ শিরিনা আক্তার, সহকারী শিক্ষক নিপেন মন্ডল, ইসরাত জাহান, মোঃ আনোয়ার হোসেন, দিলরুবা সুলতানা, শিক্ষা সহকারী সুপ্রিয়া দাস, কাওছার পারভিন রিনা, রসনা।

চিত্রাঙ্কনের বাছাই শেষে বিজয়ী হিসেবে ৬জনকে নির্বাচিত করা হয় তারা হলেন হাসিব মৃধা, নুসরাত জাহান হাসি, ইয়াছিন তারেক খলিফা, রমজান, ফাহিম রহমান, মিম আক্তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।