amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ববি উপাচার্যের বিদায়ে শিক্ষার্থীদের উল্লাস, মিষ্টি বিতরণ

মোশাহিদ আনছারী
নভেম্বর ৭, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) ড.মোঃ ছাদেকুল আরেফিনের বিদায়ে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে সাধারণ শিক্ষার্থীরা। উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আজ সোমবার (৬ নভেম্বর) বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নীচ তলায় মিষ্টি বিতরণ করা হয়।

এর আগে গতকাল রোববার মধ্যরাতে চার বছর মেয়াদ শেষে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা ড.মোঃ ছাদেকুল আরেফিন। ২০১৯ সালের ৪ঠা নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

মিষ্টি বিতরণকালে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সালাহ উদ্দিন বলেন, বিদায়ী ভিসি স্যারের কাছে কেউ কোন দাবি নিয়ে গেলে তিনি সেগুলোর সমাধানে কোন উদ্যোগ নিতেন না। উল্টো তার কাছে যাবার অপরাধে আমাদের উপর সন্ত্রাসী হামলা করানো হতো। আমি নিজে এ ধরণের ঘটনার ভুক্তভোগী।

এছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, আসলে তার মেরুদণ্ডই ছিলো না। ভিসি হিসেবে তিনি মোটেই যোগ্য নন। স্থানীয় রাজনীতির সাথে যুক্ত হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছেন।এ কারণে তার বিদায়বেলায় কোন শিক্ষার্থীর কাছ থেকে ফুল নিতে পারেন নি তিনি।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইরাজ রব্বানী বলেন, নানা সংকটে জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয় এই উপাচার্য স্যারের আমলে উন্নতির চেয়ে অবনতিতে এগিয়ে গেছে। গত চার বছরে বিদায়ী ভিসি স্যার বরিশাল বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত কোন উন্নয়ন করতে পারেন নি। তার প্রস্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আজকের প্রোগ্রাম করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।