“জীবনের জন্য নদী” এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস মানববন্ধন কর্মসূচী ও নদী দিবস ২০২৩ পালন করেছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে ব্রহ্মপুত্র নদসহ দেশের সকল নদ- নদী সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দাবিতে মানববন্ধন করেছে গ্রীন ভয়েসের বশেফমুবিপ্রবি শাখা। পরে মেলান্দহ উপজেলা নির্বাহী বরাবর একটি স্বারকলিপি প্রদানের চেষ্টা করে।
এ মানববন্ধনে, নদী রক্ষায় সঠিক পদক্ষেপ না নেওয়ায় কালেরগর্ভে নদীগুলো বিলিন হয়ে যাচ্ছে বলে মত প্রকাশ করেন বক্তারা । বক্তারা আশংকা প্রকাশ করে বলেন, এখনই যদি নদী রক্ষায় সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে দেশের বেশির ভাগ এলাকা এক সময় মরুভূমিতে পরিণত হবে। এজন্য আমাদের সকলকে নিজ অবস্থান হতে সচেতন হতে হবে।
এ সময় গ্রীন ভয়েসর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বলেন, নদী আমাদের প্রাকৃতিক সম্পদ আর এই নদীতেই রয়েছে নানান রকম জলজ প্রাণী ও উদ্ভিদ। তাদের সুষ্ঠু জলজ জীবন নিশ্চিত ও নদী দূষণমুক্ত রাখতে যেখানে সেখানে ময়লা ও কলকারখানার দূষিত আবর্জনা না ফেলে নিদিষ্ট জায়গায় ফেলতে হবে তাহলেই নদী দূষণ ও বায়ু দূষণ মুক্ত পরিবেশ গড়ে উঠবে।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম (আকন্দ), সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম সহ মাসুদ, জয়দেব, শমি, মিঠু, শাহিদুজ্জামান শাহিদ, হাবিবুর রহমান ,হাসান আনসারী, আলমগীর, সোয়েব, বেলায়েত, শাকিব সহ অন্যন্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য ১৯৮০ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস হিসেবে পালন করতে শুরু করে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। এরপর ২০০৫ সাল থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে। বাংলাদেশে ২০১০ সাল থেকে দিবসটি পালন করছে।

