amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নারী অ-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের ফাইনালে নেপালকে ৩-০ গোলে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ নারী ফুটবল দলের এই সাফল্যে বাংলাদেশ দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরো একটি ইতিহাস সৃষ্টি করলো। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে দিয়ে আমাদের বাঘিনীরা তাদের সক্ষমতা আবারো প্রমাণ করেছে। নিঃসন্দেহে এটি দেশের নারী ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের নারী ফুটবলাররা আজ কোটি বাঙালির স্বপ্ন ছুঁয়েছে। সকল বাধা বিপত্তি অতিক্রম করে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ একের পর এক ইতিহাস রচনা করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে খেলে বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।