amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার দ্বি সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। (১৪ ফেব্রুয়ারী) শুক্রবার ফটিকছড়ি উপজেলার কেন্দ্রীয় (সেবাখোলা) মন্দিরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোজাম্মেল হক চৌধুরী। সার্বক্ষণিক খবর নিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহার চৌধুরী ও বাংলাদেশ জামাতে ইসলামী ফটিকছড়ি উপজেলা শাখার আমির নাজিম উদ্দীন ইমু। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সহ-সভাপতি বাবু বিজয়কৃষ্ণ বৈষ্ণব, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ পাল, সাংগঠনিক সম্পাদক বাবু কল্লোল দে, সাংগঠনিক সম্পাদক বাবু রিমন মুহুরী। পুজা উদযাপন পরিষদের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাবু মিলন কান্তি নাথ। সহকারী নির্বাচন কমিশনার বাবু আশীষ চক্রবর্ত্তী, সহকারী নির্বাচন কমিশনার বাবু প্রদীপ কুমার দে। আহ্বায়ক কমিটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক মাষ্টার সন্তোষ কুমার শীল, সদস্য সচিব বাবু সজল পাল সহ উপজেলা সনাতনী সম্প্রদায়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের কাউন্সিলরবৃন্দ। পরে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে মাষ্টার রতন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে বাবু ধনঞ্জয় দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক পদে বাবু রুপন কুমার ভৌমিক নির্বাচিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।