বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সংক্ষেপে বিপিসি হলো পুরো বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা অন্য যেকোনো ফার্মেসী শিক্ষা ও পেশার নিয়ন্ত্রক সংস্থা। এই কাউন্সিল মুলত সাতটি উপকমিটির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, যাদের মধ্যে এক্রিডিটেশন ও এডুকেশন কমিটি অন্যতম।
এক্রিডিটেশন ও এডুকেশন কমিটির প্রধান কাজ হলো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এম ফরম ও বি ফার্ম কোর্সের অভিস্বীকৃতি ও শিক্ষার্থী ভর্তির নীতিমালা যেমন: কারিকুলাম ও ইন্টার্নশিপ, কোর্সের মেয়াদকাল, শিক্ষক নিয়োগ নীতিমালা, পরীক্ষার নীতিমালা, পাঠদান পদ্ধতি ইত্যাদি।
অদ্য ২০.০৭.২০২৩ ইং তারিখে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের এক্রিডিটেশন ও এডুকেশন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ফার্মেসী বিভাগ পরিদর্শন করেনগাইডলাইন অনুযায়ী বিভাগ চলছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ দেবনাথ বলেন অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিপিসির এক্রিডিটেশন ও এডুকেশন কমিটির কাছে এবং আশা করছি তাদের অভিজ্ঞতা ও সুপরামর্শ বিভাগকে আরো সমৃদ্ধ করবে।

