amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৯ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীকে টিকা গ্রহন করেছে : মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

অনলাইন ডেস্ক:
নভেম্বর ৯, ২০২২ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, বাংলাদেশের শিশুরা বেশ সাহসী। তাদের কেউই টিকা নিতে ভয় পাচ্ছে না।

নারায়ণগঞ্জে করোনা টিকা কার্যক্রমের এই সফলতা দেখতে পেরে এবং আমেরিকা থেকে এখন পর্যন্ত দেওয়া প্রায় ১০ কোটি করোনা ভ্যাকসিন দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সরকার অভূতপূর্বভাবে ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে পেরেছে। এটি বিশ্বে সর্বোচ্চ।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫০ বছরের বন্ধুত্বের এই সম্পর্কে এটি বাংলাদেশের জন্য একটি উৎকৃষ্ট উদাহরণ। এখানে এসে শিশুদের এভাবে টিকা নিতে দেখতে পেরে আমি সত্যি সত্যিই আনন্দিত।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, জেলা প্রশাসন, ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।