amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইনে মুনিরীয়া তবলীগের ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন, একিই ফ্রেমে কমিউনিটি নেতৃবৃন্দরা

অনলাইন ডেস্ক:
অক্টোবর ২২, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী দ. উদযাপন করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৬৬ নং বাহরাইন শাখা।

শুক্রবার (২১ অক্টোবর) বাহরাইনের সালমাবাদস্থ গালফ এয়ার ক্লাবের বলরুমে মুহাম্মদ সিয়াম উদ্দিনের পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে পবিত্র নাতে মোস্তফা (দ.) পেশ করেন মুহাম্মদ সোলেয়মান এবং পবিত্র ক্বছিদা শরীফ পেশ করেন যথাক্রমে মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও মুহাম্মদ হাসান।

বাহরাইন কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব, ৬৬ নং শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মফজল আহম্মদ এর সভাপতিত্বে ও মুহাম্মদ তৌহিদুল আলম এবং জয়নাল হোসেন দিপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মুহাম্মদ মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন দূতাবাসের সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ বেলাল চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তৃতায় মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রিয় নবীজির শানে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ যা সত্যিই প্রশংসনীয়। এছাড়াও তিনি বাংলাদেশ সরকার যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করেছে বলে উল্লেখ করেন তিনি এবং প্রবাসীদের সুখে দুঃখে সরকার পাশে রয়েছে বলেও জানান তিনি।

বাহরাইন বাংলাদেশ কমিউনিটির প্রভাবশালী নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহরাইন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের ডাইরেক্টর ও চট্টগ্রাম ক্লাবের সভাপতি মুহাম্মদ শফি উদ্দীন সিআইপি, বাহরাইন আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন নুর, সাধারণ সম্পাদক এম এ হাশেম, আওয়ামী যুবলীগ বাহরাইন শাখার সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাজহারুল ইসলাম নয়ন, সিলেট জেলা পরিষদ চ‍েয়ারম‍্যান ও বাহরাইন লিন্নাস মেডিক্যালের ডাইরেক্টর মুহাম্মদ সুরমান, বাংলাদেশ বিজনেস ফোরামের ভাইস প্রেসিডেন্ট বশির আহম্মেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আইনুল হক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মকবুল আহমেদ, বিয়ন মানি বাহরাইন এর ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু সহ কমিউনিটি নেতৃবৃন্দরা।

এছাড়াও বাহরাইনস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ ও বাংলাদেশি প্রবাসীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাহফিল প্রাঙ্গণ।

এসময় বক্তারা প্রিয় নবীজি (দ.) এর জীবনী নিয়ে আলোকপাত করেন।

মিলাদ কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, শেফায়ে দায়েমি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মফজল আহম্মদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।