বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটদের সর্বোচ্চ পদবী ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেলো চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মো: তাফসিরুল ইসলাম মারুফ।
আজ রবিবার (১৭ ডিসেম্বর) বিএনসিসি ময়নামতি রেজিমেন্টে তাকে সিইউও র্যাংক ব্যাজ পরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে পদোন্নতি প্রদান করেন রেজিমেন্ট কমান্ডার লে: কর্নেল মোঃ কামরুল ইসলাম,পিএসসি।
এর আগে সিইউও পদে পদোন্নতি পরীক্ষা শেষে বিগত ১৫ নভেম্বর পদোন্নতিপ্রাপ্তদের নামীয় তালিকা প্রকাশ করে ময়নামতি রেজিমেন্ট।
মো: তাফসিরুল ইসলাম মারুফ চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ এর পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও ২০২১ সালের ক্যাডেট। তিনি ২০২২ সালের ১৬ই ডিসেম্বর থেকে ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন পরবর্তী পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিইউও পদবীধারী হলেন। তিনি বিএনসিসি’র ময়নামতি রেজিমেন্টস্থ ৬ বিএনসিসি ব্যাটালিয়নের সি কোম্পানিভুক্ত প্লাটুনসমূহে আগামী ১ বছর নেতৃত্ব দিবেন।
প্লাটুনের পিইউও মোহাম্মদ সফিকুল ইসলাম ও কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: মনজুরুল হকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সিইউও মারুফ বলেন,
সমস্ত প্রশংসা আল্লাহতায়ালার। যাদের দিকনির্দেশনায় এতদূর এগিয়ে এসেছি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পিইউও স্যার আমার প্রতি সবসময় আস্থা রাখতেন এবং আমাকে অনুপ্রেরণা দিতেন, যা আমার এগিয়ে যাওয়ার পাথেয়। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এবং সঠিক নেতৃত্বের মধ্যে দিয়ে যেনো চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ বিএনসিসি প্লাটুন কে দেশের একটি আদর্শ প্লাটুনে পরিনত করতে পারি এজন্য সবার দোয়াপ্রত্যাশী।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৬ সালে সিইউও পদবীধারী ক্যাডেট পেয়েছিলো চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ বিএনসিসি প্লাটুন। বর্তমান পিইউও সফিকুল ইসলামের সুদক্ষ পরিচালনায় আবারও সিইউও পেলো প্লাটুনটি।

